South east bank ad

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন   |   দুদক

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আনম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ১১টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে জমা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা এবং উত্তোলন করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৪০ টাকা। বর্তমানে এসব হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।


আরও বলা হয়েছে, আনম আহমাদুল বাশার সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে একজন সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
BBS cable ad