South east bank ad

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   দুদক

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়, অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য-উপাত্ত যাচাই করে দেখছে দুদকের অভিযান পরিচালনাকারী দল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
BBS cable ad