শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই তিনি সাম্প্রতিক সহিংসতার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

মুখপাত্র আরো বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে।
নিরীহ মানুষের ওপর তাদের সংঘটিত গুরুতর সহিংসতার ঘটনা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, ‘এসব গোষ্ঠী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। তাদের কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করছে। এ বিপদ আরো বিস্তৃত হওয়ার আগেই তা মোকাবেলায় সব দেশের দায়িত্ব রয়েছে।
’

এদিকে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে।
BBS cable ad