শিরোনাম

South east bank ad

দুদকের জিজ্ঞাসাবাদে মেঘনা আলম

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন   |   দুদক

দুদকের জিজ্ঞাসাবাদে মেঘনা আলম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। পরে উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে তলব করে চিঠি পাঠিয়েছিল দুদক।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে বক্তব্য দিতে তলব করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন মেঘনা আলম। তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং একত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

BBS cable ad