শিরোনাম

South east bank ad

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন   |   বিমানবাহিনী

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।
আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন।

কীভাবে দুর্ঘটনা ঘটলো তা পরে জানানো হবে বলেও জানিয়েছেন আইএসপিআরের এই কর্মকর্তা।

BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: