পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার ১
শেরপুর শহরের ঢাকলহাটি মহল্লায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১২) ধর্ষণ এবং পরবর্তী সময়ে অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার ওরফে কায়েস (২৪), সুন্নত আলী সন্তু (৬০)-সহ আরো কয়েকজনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, এই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করতে না পারলেও মামলার অপর আসামি সুন্নত আলী সন্তু (৬০) নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণে জানা যায়, শিশুটিকে বিভিন্ন সময় স্থানীয় শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া ফুসলিয়ে ধর্ষণ করে। একাধিকবার এমন ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। পরে ভুক্তভোগীর শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার অন্য আসামিদের সহযোগিতায় গর্ভপাত করায়।
এ সময় শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হলে অসুস্থ হয়ে পড়ে।
এদিকে, বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল চাপ প্রয়োগ করে। পরে শুক্রবার (২২ মে) শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে।
আবার গর্ভপাত করানোর ফলে মেয়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন আমার মেয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর শাস্তি চাই।’
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাহেরাতুল আশরাফী বলেন, ‘১২ বছরের একজন কন্যাশিশু স্ত্রী রোগসংক্রান্ত জটিলতায় গাইনি বিভাগে ভর্তি রয়েছে।


