শিরোনাম

South east bank ad

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন   |   দেশ

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. বেলাল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।
এর আগে শনিবার (২৯ আগস্ট) সকালে র‌্যাব-৪ ও র‌্যাব-১১-এর যৌথ দল কুমিল্লার বুড়িচং থানার গোল্ডেন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, নিহত তরুণীর বয়স ১৯ বছর। তিনি আশুলিয়ার একটি চুল কারখানায় কাজ করতেন। প্রায় এক বছর আগে বেলাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
বিয়ের পর তারা আশুলিয়ায় কারখানার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ কারণে তার মা ও বড় ভাইও কিছুদিন ধরে তাদের সঙ্গে অবস্থান করছিলেন।

মামলার এজাহার ও গ্রেপ্তার বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিহত তরুণীর ভাই ঘুমিয়ে ছিলেন।

BBS cable ad