South east bank ad

মাদকবিরোধী অভিযানে আটক ৭০২, কিশোর গ্যাংয়ে গ্রেপ্তার ৩৯০

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন   |   দেশ

মাদকবিরোধী অভিযানে আটক ৭০২, কিশোর গ্যাংয়ে গ্রেপ্তার ৩৯০
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ৪৮ ঘণ্টায় মাদক সম্পৃক্ত ৭০২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৯০ জনকে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘কিশোর গ্যাং দমন করা হবে। আর মাদকও নিশ্চিহ্ন করা হবে। মাদক এবং কিশোর গ্যাং দমন করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণে আসবে।’

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে ২৪ হাজার ৩২৩ পিস ইয়াবা, ২০ কেজির বেশি গাঁজা, ছয় বোতল বিদেশি মদ ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন
সরকার অপরাধীদের শাস্তি দেয়, জামায়াত দিচ্ছে আশকারা

সরকার অপরাধীদের শাস্তি দেয়, জামায়াত দিচ্ছে আশকারা
 

এ ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ৮ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে নোয়াখালীতে সবচেয়ে বেশি ১৭৩ জন এবং লক্ষ্মীপুরে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চট্টগ্রামে ৫১, কক্সবাজারে ৩৯ এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও রাঙামাটিতে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৩৩ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
BBS cable ad