পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে স্বীকারোক্তি দেওয়া সেই যুবক আটক
পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। আটক করে তাকে পল্লবী থানায় হস্তান্তর করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়। রাতেই পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
রোববার পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের ওই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব।
ওই পোস্টের কারণে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।