শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নেয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিতবহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নেয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিতবহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ ১৩ জুন ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নেয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিতবহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, মাননীয় সংসদ-সদস্য, মুন্সীগঞ্জ-৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোঃ শাহ আলম, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোঃ মেনহাজুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণ। 

এই বহিরাঙ্গন অনুষ্ঠানে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও বার্তা প্রচার করা হয়। বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম সরকারের উন্নয়ন কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ বেতারের খ্যাতিমান শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সার্থক পরিসমাপ্তি ঘটে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: