খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানের খুলনা প্রান্তের আয়োজন জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে সরাসরি সংযুক্ত হয়ে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, সম্মানিত পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক, সম্মানিত সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিএনসিসি ক্যাডেট, রেড ক্রিসেন্টের যুব সদস্য, গার্লস গাইড, স্কাউট, সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাসস্থান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে সম্মিলিতভাবে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


