শিরোনাম

South east bank ad

'দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬' এর উদ্বোধন

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

'দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬' এর উদ্বোধন

প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে  ১২.০৯.২০২৬ হতে ১২.১২.২০২৬ পর্যন্ত ০৩ (তিন) মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ  ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন মাসব্যাপী বাস্তবায়নাধীন এই বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সকল  সিটি করপোরেশন এর প্রশাসবৃন্দ, ৬৪ জেলা ও ৫০৩ টি উপজেলার  জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও  অন্যান্য অংশীজনবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। 

​প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন জেলার সকল দপ্তর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারগণ।

ভিডিও কনফারেন্স চলাকালে উপস্থিত কর্মকর্তা ও অংশীজনরা জাতীয় সচেতনতামূলক কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন এবং বরগুনা জেলা জুড়ে এই তিন মাসব্যাপী অভিযান সফলভাবে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরগুনায় সকল সরকারি ও বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অংশীজন ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ এর  বাস্তবায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য কর্মসূচী বাস্তবায়ন করেছেন। 'দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬' এর উদ্বোধন।

প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে  ১২.০৯.২০২৬ হতে ১২.১২.২০২৬ পর্যন্ত ০৩ (তিন) মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ  ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন মাসব্যাপী বাস্তবায়নাধীন এই বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সকল  সিটি করপোরেশন এর প্রশাসকবৃন্দ, ৬৪ জেলা ও ৫০৩ টি উপজেলার  জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও  অন্যান্য অংশীজনবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

​প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন জেলার সকল দপ্তর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারগণ।

ভিডিও কনফারেন্স চলাকালে উপস্থিত কর্মকর্তা ও অংশীজনরা জাতীয় সচেতনতামূলক কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন এবং বরগুনা জেলা জুড়ে এই তিন মাসব্যাপী অভিযান সফলভাবে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরগুনায় সকল সরকারি ও বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অংশীজন ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ এর  বাস্তবায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য কর্মসূচী বাস্তবায়ন করেছেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: