শিরোনাম

South east bank ad

'ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬' উদ্বোধন

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

'ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬' উদ্বোধন
আজ ১২.০৯.২০২৬ তারিখ সকাল ৯:০০ টায় দেশব্যাপী একযোগে 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬' উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। দেশের ৬৪টি জেলা ও সকল উপজেলার সাথে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকেও এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থাকা হয়।
​ভিডিও কনফারেন্সের পরপরই ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে কক্সবাজারের সকল দপ্তর প্রধানদের সাথে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​আলোচনা সভা শেষে মান্যবর জেলা প্রশাসক মহোদয় সরাসরি কক্সবাজারের বিভিন্ন ওয়ার্ড এবং সৈকত এলাকায় ঘুরে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। 

​ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সচেতনতাও অত্যন্ত জরুরি। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ কক্সবাজার গড়ার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: