শিরোনাম

South east bank ad

প্রশাসন ক্যাডারের ১১, নন-ক্যাডারের ২০ কর্মকর্তার পদোন্নতি

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন   |   সরকার

প্রশাসন ক্যাডারের ১১, নন-ক্যাডারের ২০ কর্মকর্তার পদোন্নতি
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই দিন নন-ক্যাডারের ২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রশাসন ক্যাডারের পদোন্নতির প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৫(বি) অনুযায়ী কর্মকর্তাদের সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে হবে। যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।
নন-ক্যাডারের ২০ জনের পদোন্নতি

সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
BBS cable ad