শিরোনাম

South east bank ad

গাবতলীতে অবৈধ স্থাপনা ও বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন   |   মেয়র

গাবতলীতে অবৈধ স্থাপনা ও বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

সোমবার (২৯ জুন) গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে ২৪ ঘণ্টা বাস রাখা ও মেরামতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, আইন অনুযায়ী কোনো বাস টার্মিনালে ২৪ ঘণ্টা অবস্থান বা মেরামতের সুযোগ নেই। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি টার্মিনালের সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

প্রশাসক জানান, যাত্রীদের জন্য বসার ব্যবস্থা, যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার এবং টার্মিনালের অভ্যন্তরীণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর গাবতলী বাস টার্মিনালের উল্লেখযোগ্য সংস্কার হয়নি। বর্তমান সরকারের নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে টার্মিনালকে পরিবেশবান্ধব, আধুনিক ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পরিবহন ব্যবস্থাপকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মেয়র এর আরও খবর: