শিরোনাম

South east bank ad

হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার কার্যক্রম উদ্বোধন

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন   |   মেয়র

হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার কার্যক্রম উদ্বোধন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় পশু জবাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (৩১ আগস্ট) সকালে উদ্বোধনকালে তিনি বলেন, আধুনিক এই জবাইখানায় পশুর স্বাস্থ্য পরীক্ষা করে স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হয়। এতে নাগরিকরা নিরাপদ ও দূষণমুক্ত মাংস পাবেন।

জবাইখানাটিতে চিলিং ও কোল্ড স্টোরেজ সুবিধার পাশাপাশি বর্জ্য শোধন প্ল্যান্ট (ETP) রয়েছে। পশুর রক্ত, হাড় ও খুর প্রক্রিয়াজাত করে সার ও পশুখাদ্য তৈরির ব্যবস্থাও রয়েছে।

প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এখানে পশু জবাই ও প্রক্রিয়াকরণ কার্যক্রম চলবে। প্রতিটি ছাগল ও ভেড়ার জন্য ২৫ টাকা এবং গরু ও মহিষের জন্য ১০০ টাকা রাজস্ব নেওয়া হবে।





BBS cable ad

মেয়র এর আরও খবর: