শিরোনাম

South east bank ad

খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন   |   মেয়র

খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা
সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির কর্মকর্তারা জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রশাসক কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়।
BBS cable ad

মেয়র এর আরও খবর: