শিরোনাম

South east bank ad

রাজধানীতে জালনোটসহ গ্রেফতার ২

 প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে জালনোটসহ গ্রেফতার ২

 
রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৬৪ হাজার জালনোট জব্দসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন- মো. সুমন মৃধা (৩৩) ও মো. মনোয়ার হোসেন (৪০)।

রবিবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টা ও রবিবার (২৪ মে) রাত ২টা ৪৫ মিনিটে সবুজবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার সবুজবাগ থানাধীন মানিকদিয়া ক্লাব মোড় সংলগ্ন নজরুল টি-স্টোরের সামনে থেকে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩১ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার যাত্রাবাড়ী থানা কোনাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মনোয়ারকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ৩৩ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। জব্দকৃত জালনোটের মধ্যে ১০টি এক হাজার টাকার এবং ১০৮টি ৫০০ টাকার নোট রয়েছে। জব্দকৃত মোট ৬৪ হাজার টাকার জালনোট।গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: