শিরোনাম

South east bank ad

রোহিঙ্গাদের ন্যায়বিচার চান ত্রাণমন্ত্রী

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন   |   মন্ত্রী

রোহিঙ্গাদের ন্যায়বিচার চান ত্রাণমন্ত্রী
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মায়ানমার (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আইআইএমএমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈঠকে নিকোলাস কুজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে। তারা আগে থেকে বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। রাখাইনে সহিংসতা ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকায় তারা নিরাপদে নিজ দেশে ফিরতে পারছে না।

আইআইএমএম ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে আসছে। এসব প্রমাণ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আদালতে ফৌজদারি বিচার কার্যক্রমে ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করার মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়তা করে সংস্থাটি।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: