শিরোনাম

South east bank ad

অপরাধ দমনে কঠোর অবস্থানে জিএমপি, ৬ মাসে গ্রেপ্তার ৩২১৭

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

অপরাধ দমনে কঠোর অবস্থানে জিএমপি, ৬ মাসে গ্রেপ্তার ৩২১৭

মাদক কারবার, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মহানগরীর বিভিন্ন অপরাধে এক হাজার ৮৫৪টি মামলা এবং ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জিএমপি পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

কমিশনার জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে ২০টি হত্যা, ৭টি ডাকাতি, ২৮টি ছিনতাই, ১৬টি সিঁধেল চুরি, ১৭৬টি নারী ও শিশু নির্যাতন, ৮১২টি মাদক, ৬০টি অস্ত্র এবং অন্যান্য অপরাধে ৭৩৫টি মামলাসহ মোট ১ হাজার ৮৫৪টি মামলা হয়েছে। এই সময়ে ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯৮৮ জন মাদক কারবারি, ৯০১ জন মাদকসেবী, ৩৭৭ জন অস্ত্র মামলার আসামি, ৩৫৪ জন ডাকাতির প্রস্তুতির অভিযোগে, ৪৬ জন ছিনতাই মামলায়, ২৩ জন ডাকাতি মামলায় এবং অন্যান্য মামলায় ৫২৮ জন রয়েছেন।

জিএমপির অভিযানে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এছাড়া জব্দ করা হয়েছে ৫১ হাজার ৫৬০ পিস ইয়াবা, ৩৫৭ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম হেরোইন, ৫৩০ পিস প্যাথেডিন, ২৭৬ বোতল ফেনসিডিল, ১৫১ লিটার বিদেশি মদ ও ৪৬ লিটার দেশীয় মদ।

কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সম্প্রতি গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এসব ঘটনায় সদর, বাসন, কোনাবাড়ি, গাছা ও টঙ্গী পশ্চিম থানায় মোট সাতটি মামলা হয়েছে।

BBS cable ad