এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল প্রজ্ঞাপন
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেতে যাচ্ছেন বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন। অক্টোবর মাসের বেতন তারা নবম পে স্কেল অনুযায়ী পাবেন।
সঙ্গে যুক্ত হবে তিন মাসের বকেয়া।
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রক্রিয়া এগিয়ে গেলেও এখনও হতাশায় এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির কথা বললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
অর্থমন্ত্রণালয় সূত্র বলছে, এখনও অপেক্ষায় থাকতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন দাবি করে আসছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক জানান, ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণ নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করতে হবে। বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হোক-দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা হোক।