শিরোনাম

South east bank ad

সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

বুধবার (২৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃ-গোষ্ঠী ও ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ এবং তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।

আজ সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার। একইসঙ্গে তিনি দাবি করেন, বিএনপিকে সংখ্যালঘুবিরোধী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সব ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আগত তীর্থযাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ ও সংস্কার, মন্দির উন্নয়ন এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: