শিরোনাম

South east bank ad

নদী রক্ষায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন   |   মন্ত্রী

নদী রক্ষায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে Asian Development Bank (এডিবি)-এর অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর Qingfeng Zhang–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রত্যাশার কথা জানান। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সরকার আশা করে। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়নে রূপান্তরমূলক কর্মসূচি বাস্তবায়নে এডিবিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এডিবি বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশে এডিবি অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি পরিচালনা করছে। নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। পাশাপাশি টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: