শিরোনাম

South east bank ad

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তুলতে কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রবিবার (৯ আগস্ট) ঢাকার বনানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (FLAT) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ববি হাজ্জাজ বলেন, শিশুরা শুধু বই পড়ে নয়, হাতে-কলমে কাজ করে ও খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে। এ লক্ষ্যেই সায়েন্স টয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি চলছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।






BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: