শিরোনাম

South east bank ad

শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত না থাকার কারণে আলোচিত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এজন্য আগামীকাল সোমবার আবারও সভা ডাকা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলি নিয়ে আগামীকাল সোমবার দুপুর ২টায় আবারও সভা অনুষ্ঠিত হবে।
সভায় বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

এদিকে শিক্ষকদের বদলি আবেদন এডিটের বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলে জানা গেছে। এ ছাড়া শূন্য পদ না থাকা এবং এবং এনটিআরসিএর প্রতিস্থাপন হওয়া ১৯৫টি পদের বিষয়েও আলোচনা হয়েছে।

BBS cable ad