শিরোনাম

South east bank ad

বিদেশ মিশনে এমপিদের কর্মসূচির বিষয়ে নতুন নির্দেশনা

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বিদেশ মিশনে এমপিদের কর্মসূচির বিষয়ে নতুন নির্দেশনা

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে সংসদ সদস্যদের (এমপি) সফর, চ্যান্সারি ভবন ব্যবহারের অনুরোধ কিংবা আয়োজিত সভা-অনুষ্ঠানের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক গোপনীয় বার্তায় (ফ্যাক্স/ই-মেইল) বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব মিশন প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন পরিদর্শন করতে চান অথবা সফরকালে চ্যান্সারি ভবন ব্যবহার করে বৈঠক, স্বাগতিক সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি কিংবা সংশ্লিষ্টদের সঙ্গে কর্মসূচি আয়োজনের অনুরোধ করে থাকেন।

এতে বলা হয়েছে, এখন থেকে এ ধরনের সব অনুরোধ অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনো সংসদ সদস্য এ বিষয়ে মিশনে যোগাযোগ করলে বিষয়টি তাকে মন্ত্রণালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের জন্য অবহিত করতে হবে।

নির্দেশনায় বিদেশে বাংলাদেশের সব মিশন প্রধানকে সংসদ সদস্যদের সফর উপলক্ষে কোনো কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

BBS cable ad