শিরোনাম

South east bank ad

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন   |   নৌপুলিশ

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

BBS cable ad

নৌপুলিশ এর আরও খবর: