South east bank ad

তিন জেলায় নতুন এসপি

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন   |   পুলিশ

তিন জেলায় নতুন এসপি
 
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।


মাদারীপুরের এসপি মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. ফলজে এলাহীকে মাদারীপুর এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার দায়িত্বে এবং পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
BBS cable ad