শিরোনাম

South east bank ad

তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। তি‌নি দুই দেশের ‘কৌশলগত অংশীদারির’ ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান‌কে পাঠা‌নো এক অভিনন্দনপত্র বার্তায় এই আশাবাদ ব্যক্ত ক‌রেন সানায়ে।

চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপা‌নের প্রধানমন্ত্রী।
তি‌নি ব‌লেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারির’ ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

BBS cable ad