শিরোনাম

South east bank ad

বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত এ স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়।

দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের উদ্বোধনী ডাকটিকিট এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

এ উদ্যোগের উদ্দেশ্য ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সংহতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। ইতিহাস ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সংরক্ষণেও এসব স্মারক ভূমিকা রাখবে।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: