জুলাই হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সুব্রত বাইনের মেয়ে খাদিজা
জুলাই আন্দোলন চলাকালে বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যা চেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে ফের (৩৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (২৩মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান আসাসিকে আদালতে হাজির করে এই আবেদন করেন।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই মামলার সাথে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আবেদন করেছেন। যদিও এসময় তার পক্ষে কোনো আইনজীবী ছিল না।
বিচারককে উদ্দেশ্য করে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে বলেন, ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি। এত টাকা কই পাব?’
খাদিজা ইয়াসমিন বিথি আরো বলেন, ‘আমি কোনো রাজনীতির সাথে জড়িত না।
ছাত্রলীগ ও যুবলীগের সাথে জড়িত থাকবো কিভাবে? শুধুমাত্র বাবার কারনে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার তেরো বছরের একটা মেয়ে বাচ্চা আছে। এর আগে আমি একটি মামলায় জামিন পাই। পরে আবার সাজানো মামলা দেয়। বারবার এত মামলা দেওয়ার কারণ কি জানি না।


