শিরোনাম

South east bank ad

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন   |   সেনাবাহিনী

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, বিগত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। দেশের স্বার্থে ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এ সময় এই উপদেষ্টা জানান, পেশাদারত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

গত ৩ মে চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়। এদিন এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে শেষ হওয়া এ সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।
ডিসিদের কাছ থেকে পাওয়া এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনে উপস্থাপন করা হচ্ছে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: