শিরোনাম

South east bank ad

কক্সবাজারে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন   |   বিজিবি

কক্সবাজারে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি


কক্সবাজারে পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

উখিয়া উপজেলার পালংখালীতে বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ১৭ আগস্ট রাত ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের নিকট অবস্থান করে। ওইসময় জেলে ছদ্মবেশে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে চোরাকারবারীরা তাদের হাতে থাকা ১টি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে রেখে দ্রুত দৌড়ে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

উক্ত স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের মাছের ড্রামের ভিতর হতে ০১টি পলিথিন ব্যাগের ভিতরে খাকী রঙ্গের প্যাকেটের ভিতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৪ কাট অর্থাৎ ১ লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

এদিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।  

৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, ১৭ আগস্ট রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ১ নং জিপি গেট এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। এসময় যাত্রী রোকসানা আক্তারকে (৪০) তল্লাশি করে বাম পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।রোকসানা আক্তার রামু দারিয়ার দীঘির এলাকার মুক্তার মিয়ার স্ত্রী। 
BBS cable ad