শিরোনাম

South east bank ad

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

ড. আব্দুল্লাহ-আল-মামুন কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শনিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাঁকে আগামী চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। ইতোমধ্যে তিনি কমিশনের চেয়ারম্যানের নিকট যোগদানপত্র জমা দিয়েছেন।

ড. আব্দুল্লাহ-আল-মামুন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের Adelphi University-এ ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপ লাভ করেন। এছাড়া ২০২৩ সালে International University of Japan-এ জাপান ফাউন্ডেশন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের University of Huddersfield থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট লাভ করেন। এছাড়া তিনি University of Northumbria থেকে সার্টিফিকেট ইন ল ডিগ্রি অর্জন করেন এবং মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিও লাভ করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

ড. মামুনের গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জাপানিজ স্টাডিজ, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সহায়তা কার্যকারিতা, উন্নয়ন সমাজবিজ্ঞান ও রাজনৈতিক সমাজবিজ্ঞান।

দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষকতা ও গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাজ্যের University of Derby ও Leeds Trinity University, জাপানের Tokyo University of Foreign Studies ও University of Kobe, ভারতের Jawaharlal Nehru University এবং ইন্দোনেশিয়ার Universitas Indonesia-এ শিক্ষকতা ও লেকচার প্রদান করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), মন্ত্রিপরিষদ বিভাগ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তিনি BRAC, USAID, UNDP, JETRO, Japan Foundation এবং Japan-Bangladesh Chamber of Commerce and Industries-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

গবেষণা ও প্রকাশনায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। ড. আব্দুল্লাহ-আল-মামুনের প্রকাশিত বই, বইয়ের অধ্যায় ও গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টির বেশি। তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি Springer, Routledge, Palgrave Macmillan এবং Emerald Publishing-এর মতো খ্যাতনামা প্রকাশনা সংস্থা থেকেও তাঁর বই ও বইয়ের অধ্যায় প্রকাশিত।

BBS cable ad