শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে মেডিকেলে একদিনে আরো ১৯জনের মৃত্যু

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৪:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ

ময়মনসিংহে মেডিকেলে একদিনে আরো ১৯জনের মৃত্যু

এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), ভালুকার নুরুল হক (৮৫), টাঙ্গাইলের কালিহাতীর মুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ির আবদুস সোবহান (৭০) ও নেত্রকোনার মরিয়ম নেসা (৭০)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রইস উদ্দীন (৭৫), ফুলপুরের শাহ আরিফ রব্বানি (৬০), সেলিনা বেগম (৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা বেগম (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), শেরপুরের নালিতাবাড়ির শেফালি আক্তার (৫৫), জামালপুর সদরের হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫) ও নেত্রকোনার রোকেয়া আক্তার (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ রোগী।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: