দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অংশগ্রহণ ময়মনসিংহ জেলা প্রশাসনের
আজ ২ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ টায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে তিন দিনব্যাপী (২-৪ জুলাই) দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ময়মনসিংহ জেলা প্রশাসন।
মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগের সাথে সংগতি রেখে ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনে আগামী ৪ জুলাই পর্যন্ত নজরুল বর্ষের অনুষ্ঠানমালা উদযাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ জেলায় এই উদযাপনকে সফল করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।


