মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ ০২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা; পুলিশ সুপার, মানিকগঞ্জ জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ নাজমুল হাসান খান; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মাদ আলী; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ফারজানা প্রিয়াংকা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান; উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর জনাব মৌসুমী নাসরিনসহ জেলার বিশিষ্ট নজরুল গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একই দিন বিকেল ৫.০০ টায় জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, মানিকগঞ্জের সহযোগিতায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য ও সঙ্গীতের বহুমাত্রিক ঐতিহ্য তুলে ধরা হয় এবং জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


