শিরোনাম

South east bank ad

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন   |   আইজিপি

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন ও ভালোবাসার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের জনসাধারণের এই ফুটবলপ্রীতি ও আবেগকে সম্মান জানিয়ে বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করার আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
এ সময় তিনি দুই দেশের পুলিশের মধ্যে পেশাগত সমন্বয় জোরদারসহ নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রীতিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

আইজিপি এর আরও খবর: