শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার, গঠন হচ্ছে স্থানীয় কমিটি

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক  শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার, গঠন হচ্ছে স্থানীয় কমিটি

রবিবার (১৪ জুন) প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অতীতে শিক্ষক বদলি সিন্ডিকেট ও দুর্নীতির বড় ক্ষেত্র ছিল, যা শিক্ষার মানোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

আজ রাজধানীর একটি হোটেলে জিপিই (GPE) ও ইউনিসেফ আয়োজিত Validation Workshop on the Bangladesh Education Sector Analysis (ESA) 2026 অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষক বদলি প্রক্রিয়া স্থানীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে, যারা নির্দিষ্ট সময় অন্তর বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কমিটি আবেদন যাচাই করবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন। একইভাবে জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পাঁচ থেকে ছয় সদস্যের কমিটি সংশ্লিষ্ট আবেদন পর্যালোচনা করে বদলির আদেশ দেবে। এসব কমিটিতে যথাক্রমে অতিরিক্ত মহাপরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সরকারের মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর এবং ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: