শিরোনাম

South east bank ad

রোজমেরি ডি-কার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

রোজমেরি ডি-কার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহায়তার আহ্বান জানান তিনি।

বৈঠকে রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশের অব্যাহত অবদানের প্রশংসা করেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: