শিরোনাম

South east bank ad

হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী মিল্লাত

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন   |   মন্ত্রী

হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী মিল্লাত
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছর হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের আবাসন ব্যয় কমানো এবং আরও সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে।

আজ ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার–২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি হজযাত্রীদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। এজেন্সিগুলোকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: