শিরোনাম

South east bank ad

সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন   |   মন্ত্রী

সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা ও সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী বা মদদদাতা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

চিকিৎসক ও স্বাস্থ্যসেবার নিরাপত্তায় দেশের ৫০০ হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
BBS cable ad