শিরোনাম

মন্ত্রী

করোনায় দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে দেশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান ও স্টার্টআপ: আইসিটি প্রতিমন্ত্রী পলক

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন করোনা মহামারীতে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকারী ভূমিকা রেখেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং স্টার্টআপ।প্রতিমন্ত্রী আজ ভার্চ্যুয়ালি ইউএনডিপি আয়োজিত এসডিজি...... বিস্তারিত >>

অসাম্প্রদায়িক বাংলাদেশের গৌরব সমুন্নত রাখতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে: মোস্তাফা জব্বার

অসাম্প্রদায়িক  বাংলাদেশের গৌরব সমুন্নত রাখতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি বিনির্মাণে সংবিধানে চার মূল  নীতি দিয়ে গেছেন। জাতি...... বিস্তারিত >>

রাজনৈতিক সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্বে সচিববৃন্দ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে সচিববৃন্দকে। দায়িত্বাধীন জেলায় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করেই কাজ করছেন তারা।বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী রাজধানীর...... বিস্তারিত >>

নির্মাণাধীন বা পরিত্যক্ত ভবনে পানি জমিয়ে রাখলে আইনগত ব্যবস্থা: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সরকারি-বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন নির্মাণাধীন, পরিত্যক্ত বা যেকোন ভবনে পানি জমিয়ে রেখে ডেঙ্গু প্রজননে সহায়ক ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ডেঙ্গু নিয়ন্ত্রণে দু-একদিনের...... বিস্তারিত >>

বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ; রমনা মডেল থানায় জিডি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি...... বিস্তারিত >>

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র তার অনিবার্য দায়িত্ব পালন করছে: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “শেখ হাসিনার কাছে ধনী-দরিদ্রের কোন ব্যবধান নেই। তিনি মনে করেন এদেশটা কুলি-মজুর-চাষি, ধনী-দরিদ্র সকলের দেশ। এ দেশের মানুষের প্রতি মমত্ব শেখ হাসিনা যেভাবে লালন করেন, ধারণ করেন, এটা অতীতে কেউ পারে নি। তাঁর অনুভূতিতে সকল শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রের...... বিস্তারিত >>

গ্রামীণ নারীরা অর্থনীতিতে সম্পৃক্ত হলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন টেকসই হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, গ্রামীণ নারীদের দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করে আমরা সত্যিকার অর্থেই একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষে লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের যাত্রা একটি মাইলফলক । গ্রামীণ নারীরা...... বিস্তারিত >>

জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব সুদৃঢ় হচ্ছে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত " সাউথ এশিয়া কোওপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (SACEP) এর গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব আরো সুদৃঢ় হবে।...... বিস্তারিত >>

চলতি বছরেই সারা দেশে উচ্চগতির ইন্টারনেট: টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, চলতি বছরের মধ্যেই সারা দেশে উচ্চগতির ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে যাবে। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে ৭১টি দ্বীপ সংযোগের আওতায় আনা হচ্ছে। হাওর ও দুর্গম চরসহ দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির...... বিস্তারিত >>

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খরচ ২০০ কোটি ডলার: অর্থমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের কারণে ২০১০ সাল থেকে বাংলাদেশকে বছরে ২ বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।আজ বুধবার (০৭ জুলাই) ভার্চ্যুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে ‘ফার্স্ট ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিট’-এ এ কথা বলেন...... বিস্তারিত >>