শিরোনাম

South east bank ad

তিন বেসরকারি মেডিকেলের একাডেমিক অনুমোদন নবায়ন

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

তিন বেসরকারি মেডিকেলের একাডেমিক অনুমোদন নবায়ন

দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কলেজগুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অনুমোদন পাওয়া মেডিকেল কলেজ তিনটি হলো—আর্মি মেডিকেল কলেজ, যশোর; সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোকে তাদের বিদ্যমান ঘাটতিগুলো আবশ্যিকভাবে প্রতিপালন (পূরণ) করতে হবে এবং তার স্বপক্ষে প্রমাণ মন্ত্রণালয়কে পাঠাতে হবে। এই শর্ত সাপেক্ষেই কেবল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।

অনুলিপিটি অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।






BBS cable ad