শিরোনাম

South east bank ad

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস সীমান্তে আটক

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস সীমান্তে আটক

 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস , ইনসেটে ৫ আগস্টের আগের ছবি (সংগৃহীত)

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।  জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাব্বির আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন।

সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে জানান পুলিশ সুপার।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান. আটক সাব্বির বিন শামস লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার মৃত শামসুল হুদা বকসির ছেলে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
BBS cable ad