শিরোনাম

South east bank ad

পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ: ডাক পেলেন মেধাতালিকার আরও ৩৫ জন

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ: ডাক পেলেন মেধাতালিকার আরও ৩৫ জন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে অপেক্ষমাণ মেধাতালিকা থেকে ৩৫ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সংরক্ষিত প্যানেল বা অপেক্ষমাণ মেধাতালিকা থেকে এসব প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদনপত্রে দেওয়া তথ্য, সনদ ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথভাবে সব সনদ, ডকুমেন্ট ও তথ্য যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেবে।

পিএসসি জানিয়েছে, পরবর্তীতে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি, সনদ জালিয়াতি, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো উল্লেখযোগ্য ত্রুটি ধরা পড়লে তার সাময়িক মনোনয়ন বাতিল করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হতে পারে। চাকরিতে যোগদানের পরও এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ এবং যথাযথ সংস্থার মাধ্যমে জীবনবৃত্তান্ত (ভেরিফিকেশন) সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে বলে জানায় পিএসসি।





BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: