শিরোনাম

South east bank ad

দেশে নতুন পাঁচ উপজেলা গঠন

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন   |   থানার কথা

দেশে নতুন পাঁচ উপজেলা গঠন

বৃহস্পতিবার (৭ মে) দেশে নতুন করে আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে  বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

এ ছাড়া বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।

দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা এবং সিটি করপোরেশন রয়েছে ১২টি।
BBS cable ad