শিরোনাম

South east bank ad

বিয়ানীবাজারে কুখ্যাত ডাকাত গ্রেফতার

 প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১১:০৬ অপরাহ্ন   |   পুলিশ

বিয়ানীবাজারে কুখ্যাত ডাকাত গ্রেফতার
বিডিএফএন লাইভ.কম

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন এর তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে থানা এলাকায় চুরি ডাকাতি রোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এরই অংশ হিসেবে আজ (১৬ মার্চ) দুপুর সাড়ে ১টার দিকে সময় বিয়ানীবাজার থানাধীন জিরখাই হাওরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার চিহ্নিত ডাকাত জাহাঙ্গীর আলম ও আলমকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। 

আলমকে গ্রেফতারে এর আগে বিয়ানীবাজার থানা পুলিশ তার অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তি সহায়তা গ্রহণ করে। কিন্তু বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে থানা পুলিশকে বেগ পেতে হয়। 


এক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশের কয়েকটি দল গ্রেফতার অভিযানে নামে। গ্রেফতারকৃত ডাকাত দক্ষিণ চক্রবানী গ্রামের মৃত আঃ রউফের ছেলে জাহাঙ্গীর আলম ও আলম।

তার বিরুদ্ধে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ মডেল থানায় খুনসহ ডাকাতি এবং ডাকাতির মোট ০৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলায় বিজ্ঞ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও মিডিয়া অফিসার) মো: লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার ওয়ারেন্ট তামিলের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন। 

তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক থানায় ওয়ারেন্ট তামিলের জন্য থানা পুলিশের বিশেষ টিম অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে কুখ্যাত ডাকাত গ্রেফতার হয়। এ অভিযান অব্যাহত থাকবে। 

BBS cable ad