শিরোনাম

South east bank ad

ছিনতাইকারী প্রতিহত করতে গিয়ে ইমন আচার্যের মৃত্যুতে র‍্যাব ডিজির গভীর শোক

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন   |   র‍্যাব

ছিনতাইকারী প্রতিহত করতে গিয়ে ইমন আচার্যের মৃত্যুতে র‍্যাব ডিজির গভীর শোক

সিলেটে ছিনতাইকারীকে প্রতিহত করতে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য কনস্টেবল ইমন আচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।



শুক্রবার রাতে র‍্যাব সদরদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 

শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন ক্বীন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের একটি টহল দল পৌঁছালে সেখানে অবস্থানরত এক ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-৯ এর সদস্য কনস্টেবল ইমন আচার্য অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওই ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করেন।


একপর্যায়ে ছিনতাইকারী ইমন আচার্যের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।
 
র‍্যাব জানায়, তার এই অকাল মৃত্যুতে র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


র‌্যাব বলছে, কনস্টেবল ইমন আচার্য্যে অপরাধ দমনে যে অসীম সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


এদিকে ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।


র‌্যাব জানিয়েছে, ভবিষ্যতেও বাহিনীর সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: