South east bank ad

সাবেক ২ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   বিচার বিভাগ

সাবেক ২ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
গুম ও ক্রসফায়ারের পৃথক মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১০ আগস্ট) তাদের হাজিরের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাদের হাজির করতে বলা হয়েছিল।
 

প্রসিকিউটর শাইখ মাহদী জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের তিনজন বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন, আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করা হয়।
এ ছাড়া বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করা হয়।

এদিকে ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের দুইজন বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়।
এই দুই মামলার তদন্ত চলছে।
BBS cable ad